সারাদেশে গত একদিনে নমুনা পরীক্ষায় ২ হাজার ৪৫৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৯৭ শতাংশ। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে সরকারি, বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ২৭ হাজার ৩৯৯ টি নমুনা পরীক্ষা হয়েছে।

নতুন করে ২৪৫৮ জনকে নিয়ে সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ জনে। মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। তাদের নিয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ১০৭ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৭৪ জন। তাদের নিয়ে সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৫১ হাজার ৩৮৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক শুন্য ৬।









