ads

শনিবার , ৮ জানুয়ারি ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ সিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে ৬ সড়কের নির্মাণকাজ উদ্বোধন

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর সম্প্রসারিত নতুন এলাকা ২৩ নং ওয়ার্ডে শনিবার দুপুরে ৬ টি সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। নগরীর ৫কিলোমিটার দৈর্ঘ্যরে সড়কসমূহের নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ১১ কোটি টাকা।

Shamol Bangla Ads

উদ্বোধনকৃত সড়কসমূহ হলো- সুতিয়াখালী কেবিআই রোড থেকে পালবাড়ি পর্যন্ত আরসিসি রোড, কেবিআই রোড থেকে আক্কাস আলী মোড়লবাড়ি রেল লাইন পর্যন্ত আরসিসি রোড, খালপাড় মাহবুব চেয়ারম্যানের বাড়ি থেকে ডুপি পাড়া পর্যন্ত বিসি রোড, সুতিয়াখালী রহমান সাহেবের বাড়ি থেকে কাউন্সিলির শাহনাজ বেগমের বাড়ি পর্যন্ত আরসিসি সড়ক, নজু সরকারবাড়ি ওমর আলী রোড থেকে ভাটিপাড়া বাইতুন্নাহার জামে মসজিদ এবং মধ্যপাড়া মসজিদ থেকে নামাপাড়া সিটি কর্পোরেশনের সীমানা পর্যন্ত আরসিসি ও বিসি রাস্তা।

সুতিয়াখালীতে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, শেখ হাসিনা উন্নয়নের কান্ডারি। তিনি ময়মনসিংহকে বিভাগ ও সিটি কর্পোরেশন দিয়েছেন। সিটি কর্পোরেশনের উন্নয়নে তিনি ১,৫৭৫ কোটি টাকার প্রকল্প দিয়েছেন। এ প্রকল্প থেকে নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডসমূহের উন্নয়নে ৬০ ভাগ বরাদ্দ দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, করোনার কারণে আমাদের উন্নয়ন ব্যাহত হয়েছে। করোনা না থাকলে এতদিনে কাজগুলো দৃশ্যমান থাকতো, বর্তমানের ৩ গুণ উন্নয়ন সম্ভব ছিল। এ সময় মেয়র সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমরা এগিয়ে যেতে চাই। ওয়ার্ডগুলোকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য আপনাদের সহযোগিতার বিকল্প নেই।

উদ্বোধনকালে ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সাব্বির ইউনুস বাবু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহনাজ বেগম ও শাম্মী আক্তার মিতু, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ জিল্লুর রহমান, সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads