ads

বুধবার , ৫ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৩ জেলায় নতুন ডিসি নিয়োগ

খবর টি পড়েছেন : ১৫৬
১৩ জেলায় নতুন ডিসি নিয়োগ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

১৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। ৫ জানুয়ারি বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওই নিয়োগ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে। আদেশে গাজীপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, পিরোজপুর, রাজবাড়ী, নোয়াখালী, চুয়াডাঙ্গা, নীলফামারী, গাইবান্ধা, সিলেট, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ জেলায় নতুন ডিসি দেওয়া হয়েছে। এর মধ্যে ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জের ডিসিকে বদলি করা হয়।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) আনিসুর রহমানকে গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. মঞ্জুরুল হাফিজকে নারায়ণগঞ্জ, শিক্ষা উপমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. শাহগীর আলমকে ব্রাহ্মণবাড়িয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খালিদ মেহেদী হাসানকে নওগাঁর ডিসি করা হয়েছে।

আশ্রয়ণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (উপসচিব) মোহাম্মদ জাহিদুর রহমানকে পিরোজপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু কায়সার খানকে রাজবাড়ী, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) দেওয়ান মাহবুবুর রহমানকে নোয়াখালী, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খানকে চুয়াডাঙ্গার ডিসি করা হয়েছে।

Shamol Bangla Ads

এছাড়া নীলফামারীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নাফিসা আরেফিন, গাইবান্ধায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান, সিলেটে ঝিনাইদহের ডিসি মো. মজিবর রহমান, ঝিনাইদহে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মনিরা বেগম এবং চাঁপাইনবাবগঞ্জে ডিসির দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) এ কে এম গালিভ খান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তিন বিসিএসে বঞ্চিত ৮৪ জনকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের পরবর্তী সংবাদ ময়মনসিংহ সিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে ৬ সড়কের…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads