ads

বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবারও হচ্ছে না বই উৎসব : শিক্ষামন্ত্রী

খবর টি পড়েছেন : ২০৪
এবারও হচ্ছে না বই উৎসব : শিক্ষামন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা ভাইরাস মহামারির কারণে গত বছরের মতো এবারও বই উৎসব হবে না। নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই পাবে না। যে কয়টি বই বাকি থাকবে সেগুলো জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে বিতরণ করা হবে। ২৩ ডিসেম্বর
বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইলে মৌসুমী প্রেস পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ওইসব কথা জানান।

Shamol Bangla Ads

শিক্ষামন্ত্রী বলেন, নতুন বছরের ৯৫ শতাংশ বই তৈরি হয়ে গেছে। বর্তমানে সেগুলো স্কুল পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে। বাকি ৫ শতাংশ বই জানুয়ারির প্রথম সপ্তাহে স্কুলগুলোতে পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, এ পর্যন্ত প্রাথমিকের প্রায় সব বই জেলা পর্যায়ে পৌঁছে যাচ্ছে। মাধ্যমিকের ২১ কোটি বই বাঁধাই হয়ে গেছে, বাকি ১৭ কোটির বেশি বই সরবরাহ করা হয়েছে। আগামী তিন-চার দিনের মধ্যে সব বই বাঁধাই কাজ শেষ হবে। এরপরই সেগুলো স্কুল পর্যায়ে পাঠিয়ে দেওয়া হবে।

Shamol Bangla Ads

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, আমরা চাই বইয়ের মান ঠিক থাকুক। যদি আমরা জানতে পারি কেউ বইয়ের মান খারাপ করেছে, সেটি চিহ্নিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দীপু মনি আরও বলেন, পাঠ্যপুস্তকের মান ঠিক আছে কি না, সেটি নিশ্চিত হতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পক্ষ থেকে সপ্তাহে দু-তিন দিন করে মনিটরিং করা হচ্ছে। কোথাও কোনো ত্রুটি পাওয়া গেলে সেসব বই বাতিল করে দেওয়া হচ্ছে।

ওইসময় শিক্ষামন্ত্রী মাতুয়াইলের মৌসুমী প্রেস, জনতা প্রেস ও প্রমা প্রেস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফুলেল শ্রদ্ধায় সিক্ত মুশতারী শফী পরবর্তী সংবাদ বীর মুক্তিযোদ্ধারা চিকিৎসাসেবা পাবেন যে ২২ হাসপাতালে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads