ads

সোমবার , ১৩ ডিসেম্বর ২০২১ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে দুই ভাই খুন: ইউপি চেয়ারম্যানসহ আসামি ৩৬

ময়মনসিংহে মসজিদ কমিটির বিরোধের জেরে দুই ভাই খুনের ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদসহ ৩৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

Shamol Bangla Ads

রবিবার রাতে নিহতদের বাবা আলী আকবর ও তাদের স্ত্রীরা বাদী হয়ে স্থানীয় সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রধান আসামি করে ৩৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে গতরাতে মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে। এ পর্যন্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চলের সিরতা ইউনিয়ন মসজিদ কমিটির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রফিকুল ইসলাম ও তার ভাই সফিকুল ইসলাম খুন হন। নিহত রফিকুল ইসলাম ও সফিকুল ইসলাম ওই এলাকার আলী আকবরের ছেলে।

Need Ads