ads

সোমবার , ১৩ ডিসেম্বর ২০২১ | ১ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিএসটিসির গভর্নিং বডির নতুন চেয়ারপারসন ড. গোলাম রহমান

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
ডিসেম্বর ১৩, ২০২১ ৭:৩৪ অপরাহ্ণ

বেসরকারি সংস্থা পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান। গত শনিবার পিএসটিসির ৩২তম সাধারণ সভায় ২০২২-২৩ বছরের জন্য নতুন গভর্নিং বডি নির্বাচনে তিনি এ দায়িত্ব পান।

Shamol Bangla Ads

সাবেক সচিব এ এস এম মাহবুবুল আলম ও গীতালি বদরুন্নেসা যথাক্রমে ভাইস চেয়ারপারসন ও কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এ ছাড়া আরও চার সদস্যের সমন্বয়ে গঠিত মোট সাত সদস্যের এই নতুন কমিটি আগামী বছরের ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবে।

পিএসটিসির চেয়ারপারসন ড. গোলাম রহমানের সভাপতিত্বে সংস্থাটির নির্বাহী পরিচালক ও সদস্যসচিব ড. নূর মোহাম্মদ সাধারণ সভা পরিচালনা করেন। সভায় ড. নূর মোহাম্মদ বার্ষিক সাধারণ সভায় কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন এবং ২০২২ সালের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করেন।

Shamol Bangla Ads

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মোহলেহ্ উদ্দিন। তাঁর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন নতুন গভর্নিং বডি নির্বাচন পরিচালনা করে।

পিএসটিসি একটি অলাভজনক বেসরকারি উন্নয়ন সংস্থা। বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১৯৯৭ সাল থেকে কাজ শুরু করলেও ফ্যামিলি প্লানিং সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার নামে সরকারের একটি প্রকল্প হিসেবে এর যাত্রা শুরু হয় ১৯৭৮ সালে। পিএসটিসি বর্তমানে পাঁচটি থিমেটিক এরিয়ার আওতায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। পিএসটিসির সাধারণ সদস্যরা প্রতি ২ বছর পরপর গভর্নিং বডি নির্বাচিত করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads