ads

সোমবার , ১৩ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওমিক্রন নিয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

খবর টি পড়েছেন : ১৯৩
ওমিক্রন নিয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৩ ডিসেম্বর সোমবার মন্ত্রিসভা বৈঠকের অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ভিডিও কনফারেন্সে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

Shamol Bangla Ads

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আজ ওমিক্রন নিয়ে বেশি আলোচনা হয়েছে। এটার বিষয়ে খুবই কেয়ারফুল (সতর্ক) থাকতে বলা হয়েছে। আপনারা জানেন এটা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ছে।

তিনি বলেন, একটি বিষয় খেয়াল রাখতে হবে, এটা প্রধানমন্ত্রীও মন্ত্রিসভায় বারবার অনুরোধ করেছেন, উই হ্যাভ টু ভেরি ভেরি কেয়ারফুল। কারণ ওমিক্রনের চিকিৎসার প্রোটকল সাউথ আফ্রিকা থেকে নিয়েছি। তারা বলেছে এটা দ্রুতই ছড়ায়। এটার ইফেক্ট ডেল্টার চয়ে বেশি না। সুতরাং এত ভয়ের কিছু নেই। তবে ছড়ানোর রেট বেশি।

Shamol Bangla Ads

তিনি বলেন, ওমিক্রন নিয়ে বিশেষ দৃষ্টি দিতে বলা হয়েছে। বিশ্বব্যাপী বিজ্ঞানীরা বুস্টার ডোজ দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন। সেটা আমাদের দেশেও উনারা (স্বাস্থ্য মন্ত্রণালয়) চিন্তাভাবনা করছেন কীভাবে দেওয়া যায়। এ বিষয়ে প্রধানমন্ত্রী আগেই নির্দেশনা দিয়েছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, টেকনিক্যাল কমিটি এবং হেলথ মিনিস্টারকে ইন্সট্রাকশন দেওয়া হয়েছে, যাতে রেডি থাকেন। বুস্টার ডোজ কী ফ্রি দেবেন নাকি অন প্রেমেন্টে দিবেন, এ জিনিসগুলো তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

বুস্টার ডোজের কী ফি নেওয়ার চিন্তা-ভাবনা আছে কীনা-জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত ঠিক হয়নি। আলোচনা করুক, তারপরে সিদ্ধান্ত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার ডা. মুরাদের বিরুদ্ধে বরিশালে মামলা পরবর্তী সংবাদ পিএসটিসির গভর্নিং বডির নতুন চেয়ারপারসন ড. গোলাম রহমান

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads