নীলফামারী সদরের সোনা রায় ইউনিয়ন মাঝাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে র্যাব।এ সময় সেখান থেকে উদ্ধার করা হয় বিস্ফোরক। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক খন্দকার আল মঈন।

এর আগে জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার রাত ২টা থেকে উপজেলার সোনারায় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুঠিহারী গ্রামের বাড়িটি র্যাব সদস্যরা ঘিরে রাখে বলে জানায় র্যাব-১৩ এর মিডিয়া উইং।
ঘিরে রাখা বাড়িটিতে সকালে অভিযান চালানোর আগে বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল সেখানে যায়।

এ বিষয়ে রংপুর র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক।









