ads

বৃহস্পতিবার , ২ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬১

খবর টি পড়েছেন : ১৬০
দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৮৬ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৬১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ৮২৭ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ২৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ৫৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪১ হাজার ৬৬১ জন।

Shamol Bangla Ads

মারা যাওয়া তিনজনের মধ্যে পুরুষ একজন ও নারী দুইজন। এ সময়ে ঢাকা, খুলনা ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আমিনবাজারে ৬ শিক্ষার্থীকে হত্যা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড,… পরবর্তী সংবাদ এলপিজির দাম কমলো

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads