ads

বৃহস্পতিবার , ২ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এলপিজির দাম কমলো

খবর টি পড়েছেন : ২৭৪
এলপিজির দাম কমলো
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ডিসেম্বর মাসে ভোক্তা পর্যায়ে এলপিজির (১২ কেজি) দাম কমিয়ে ১২২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা নভেম্বর মাসে ছিল ১৩১৩ টাকা। কমলো ৮৫ টাকা ৷ যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৫৭.২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই দর ঘোষণা দিয়েছে। ভার্চুয়াল এই দর ঘোষণা অনুষ্ঠানে অংশ নেন বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল, কমিশনের সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, মোহাম্মদ বজলুর রহমান ও মোঃ কামরুজ্জামান।

বিইআরসি চেয়ারম্যান বলেন, প্রতি কেজির মূল্য মুসকসহ সর্বোচ্চ ১০২ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর ৩ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, এখন বিইআরসি ঘোষিত দর অনুযায়ী বিক্রি হচ্ছে। কোথাও দর যথাযথভাবে পালন না হলে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

Shamol Bangla Ads

গত ১২ এপ্রিল প্রথমবারের মতো এলপি গ্যাসের দর ঘোষণা করে বিইআরসি। নভেম্বর মাসে সৌদি সিপির দর ছিল প্রোপেন ৮৭০ ডলার ও বিউটেন ৮৩০ ডলার। যা চলতি মাসে কমে যথাক্রমে মেট্রিক টন ৭৯৫ ও ৭৫০ ডলারে বিক্রি হচ্ছে।

ডিজেল, কেরোসিনের দাম নির্বাহী আদেশে হওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বিইআরসি চেয়ারম্যান বলেন, বিইআরসি আইনের আলোকে বিধি প্রণয়ন করা জরুরি। আমরা বিধির খসড়া প্রণয়ন করে যথাযথ কর্তৃপক্ষের বরাবরে প্রেরণ করা হয়েছে ২০১২ সালে। সেই বিধি চূড়ান্ত না হওয়ায় নির্বাহী আদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত… পরবর্তী সংবাদ দেশের গণমাধ্যম পুরোপুরি স্বাধীনতা ভোগ করছে : হানিফ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads