ads

সোমবার , ২২ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি জানমাল বিনষ্টের চেষ্টা করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ২১৫
বিএনপি জানমাল বিনষ্টের চেষ্টা করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চাপ প্রয়োগের নামে বিএনপি কোনো ধরনের সহিংসতা ঘটালে সরকার যথাযথ ব্যবস্থা নেবে। বরং তাদের নেত্রীর জন্য দোয়া মাহফিল ও মানববন্ধনের মতো গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে পারে। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি রাজনৈতিক দল, দলটি কর্মসূচি দিতে পারে। রোগমুক্তির জন্য দোয়া মাহফিল বা মানববন্ধন করতে পারে। তারা বৈধভাবে যে কোনো কর্মসূচি নিতে পারে, সেখানে সরকারের পক্ষ থেকে কিছুই বলার নেই। কিন্তু কর্মসূচির নামে মানুষের জানমাল ও সম্পদ ধ্বংস করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। এজন্য তারা প্রস্তুত রয়েছে।

Shamol Bangla Ads

এর আগে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য অনুমতি দিতে আবেদন করে ২০ দলীয় জোটের পাঁচটি দল। কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপি চেয়ারম্যান কারি মো. তাহের এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

পাঁচটি দলের নেতাদের সঙ্গে সাক্ষাতের বিষয়ে মন্ত্রী বলেন, তাদের আবেদনটি ছিল যে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ, তিনি চিকিৎসা নিচ্ছেন, তিনি একদম জীবনের শেষ প্রান্তে রয়েছেন। কাজেই তাকে আরও উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দেওয়া যায় কিনা? প্রধানমন্ত্রীর কাছে তাদের একটি আবেদন এখানে নিয়ে এসেছেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, এর আগেও প্রধানমন্ত্রীর কাছে খালেদা জিয়ার ছোট ভাই একটি আবেদন করেছিলেন। সেটাও আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য পাঠানো হয়েছিল। আইনমন্ত্রী যথাযথভাবে পার্লামেন্টের প্রশ্নোত্তরের সময় বিস্তারিত বলেছেন। তাদের বলার পরও তারা বলেছেন এটা মানবিক কারণে দেওয়া যায় কিনা, সেটি বিবেচনা করার জন্য তার কাছে পত্র দিয়েছেন। যথাযথভাবে যেখানে প্রয়োজন সেখানে পাঠিয়ে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেব।

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের হাসপাতালগুলো ওয়েল ইক্যুইপ্ট। বিদেশ থেকে যে কোনো বিশেষজ্ঞ ডাক্তার এখানে আসতে পারেন। বিদেশি ডাক্তার এলে সেই চিকিৎসা এখানে করা যায়, সেই চিকিৎসা এখানেও করতে পারেন। কিছুক্ষণ আগে ইউনাইটেড হাসপাতালের একজন চিকিৎসক তার দপ্তরে এসেছিলেন, তিনিও একই কথা বলেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী অনেকগুলো উদাহরণ সৃষ্টি করেছেন। কোকো যখন ইন্তেকাল করলেন, তখন প্রধানমন্ত্রী দৌড়ে ছুটে গিয়েছিলেন খালেদা জিয়াকে সমবেদনা জানাতে। সেদিন কিন্তু খালেদা জিয়ার বাসভবনের গেটটিও খোলা হয়নি। এগুলোর সবই তারা জানেন। তার পরও তারা বলেছেন, একটা উদাহরণ সৃষ্টি করার জন্য যেন প্রধানমন্ত্রীকে আহ্বান জানানো হয়। অতীতে যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো ভুলে গিয়ে যেন কাজটা করা হয়। কোকো, ২১ আগস্ট সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আরেকটা মানবিক দৃষ্টান্ত স্থাপনের কথা উনারা বলেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু : শনাক্ত… পরবর্তী সংবাদ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads