ads

রবিবার , ২১ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু : শনাক্ত ১৯৯

খবর টি পড়েছেন : ১৪৮
দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু : শনাক্ত ১৯৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৫৩ জনে।নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৯৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৮৮ জনে। ২০ নভেম্বর রবিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ১৩৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ১৯৮ জন।

Shamol Bangla Ads

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৬ জন পুরুষ ও ১ জন নারী। এ সময়ে ঢাকায় ৫, চট্টগ্রামে ১ ও খুলনায় ১ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশের অগ্রযাত্রা যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য… পরবর্তী সংবাদ বিএনপি জানমাল বিনষ্টের চেষ্টা করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads