ads

রবিবার , ১৪ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জ্বালানি তেলের জন্য যথেষ্ট ভর্তুকি দিচ্ছি : মুক্তিযুদ্ধ মন্ত্রী

খবর টি পড়েছেন : ২৬৫
জ্বালানি তেলের জন্য যথেষ্ট ভর্তুকি দিচ্ছি : মুক্তিযুদ্ধ মন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘আমরা জ্বালানি তেলের জন্য যথেষ্ট ভর্তুকি দিচ্ছি। অথচ সারা পৃথিবীতে জ্বালানি তেলের দাম বেড়েছে। তাই আমাদের দেশেও দাম বাড়ানো হয়েছে।’ ১৪ নভেম্বর রবিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে সফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) প্রথম ধাপ-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

ওইসময় মন্ত্রী বলেন, ‌‘পত্রপত্রিকায় দেখলাম যে, ভারতে লিখেছে- বাংলাদেশে তেলের দাম বেড়েছে, আমাদের কমানো উচিত। অথচ ভারতে তেলের দাম কমানোর পরেও আমাদের চেয়ে দাম বেশি। আমাদের দেশে যে দাম, তার চেয়ে ভারতে পেট্রোল ও কেরোসিনের দাম বেশি। তবে দেখা যাক- প্রধানমন্ত্রী দেশে এসেছেন তিনি হয়তো পুনর্বিবেচনা করতে পরেন।’

সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মাহবুবুর রহমানসহ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১১৯৮ জন সাধারণ আনসার ১০ সপ্তাহ মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে সমাপনী কুচাকাওয়াজে অংশগ্রহণ করেন।

Shamol Bangla Ads

কুচকাওয়াজের শুরুতে প্রধান অতিথি একটি সুসজ্জিত খোলা জীপে প্যারেড পরিদর্শন করেন। এ সময় বাহিনীর মহাপরিচালক ও প্যারেড কমান্ডার প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণার্থীরা ৬ সারিতে মার্চ পাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানান। এরপর প্রধান অতিথি কৃতী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন। মো. শহিদ হোসেন (শ্রেষ্ঠ ড্রিল), মো. তামজীদ হুসাইন (শ্রেষ্ঠ ফায়ারার) এবং আখিবুল ইসলাম (চৌকস) প্রশিক্ষণার্থী সাধারণ আনসার হিসেবে প্রধান অতিথির কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন। পরে প্রধান অতিথি প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীর স্বপ্ন ও নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহ বিভাগীয় সদর… পরবর্তী সংবাদ প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads