ads

বুধবার , ১০ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

খবর টি পড়েছেন : ১৫৫
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহের ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুরে বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। ১০ নভেম্বর বুধবার সকাল পৌনে ৯টায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে সাত্তার ও বাউপুর গ্রামের কলিমউদ্দিন।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে বালিপাড়া যাবার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক সাত্তার ও কলিমউদ্দিন মারা যায়। এদিকে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। পরে আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের ত্রিশাল স্টেশন অফিসার রিয়াজুদ্দিন জানান, উদ্ধার তৎপরতা শেষে নিহতদের মরদেহ থানায় নিয়ে যায় হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শহীদ নূর হোসেন দিবস আজ পরবর্তী সংবাদ আগামী মাসে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads