ads

মঙ্গলবার , ৯ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চতুর্থ ধাপে ইউপি ভোটের তফসিল কাল

খবর টি পড়েছেন : ২২৬
চতুর্থ ধাপে ইউপি ভোটের তফসিল কাল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ইউনিয়ন পরিষদের (ইউপি) চতুর্থ ধাপের নির্বাচনের তফসিল আগামীকাল বুধবার (১০ নভেম্বর) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সংশ্লিষ্টরা।

Shamol Bangla Ads

ইসি সূত্র জানায়, বুধবার (১০ নভেম্বর) বিকল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের ৮৯তম সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে সভায় অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্টরা জানান, সভার এজেন্ডায় ইউপির চতুর্থ ধাপ নির্বাচনের বিষয়টি রয়েছে। তবে এই ধাপে কতটি ইউপিতে ভোট হবে তা কমিশন সভায় নির্ধারণ করা হবে। এছাড়াও পৌরসভায় সাধারণ নির্বাচন, স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচনের বিষয়ও কমিশন সভার এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, এর আগে ৩ ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করে ইসি। প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন করেছে ইসি। দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর ৮৪৮টি ও তৃতীয় ধাপে ১ হাজার ৩টি ইউপিতে আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত পরবর্তী সংবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads