ads

শুক্রবার , ৫ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু : শনাক্ত ১৯৬

খবর টি পড়েছেন : ১৭৫
দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু : শনাক্ত ১৯৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৯০ জনে। এসময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৯৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৯৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৪৪৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ৪ লাখ ৪৫ হাজার ২৯৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ০৪ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১ জন পুরুষ, ২ জন নারী। এ সময়ে চট্টগ্রামে ১ জন, রাজশাহীতে ১ জন ও ময়মনসিংহে ১ জন করে মারা গেছেন।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৪৭৮ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের পরবর্তী সংবাদ উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নেওয়া হচ্ছে রওশন এরশাদকে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads