ads

শুক্রবার , ৫ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নেওয়া হচ্ছে রওশন এরশাদকে

খবর টি পড়েছেন : ১৪১
উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নেওয়া হচ্ছে রওশন এরশাদকে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে (৭৮) উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হচ্ছে। রওশন এরশাদের ছেলে ও রংপুর-৩ আসনে জাপার সাংসদ রাহগির আল মাহি সাদ এরশাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেল পাঁচটায় এয়ার অ্যাম্বুলেন্সে করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতাকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হবে।

পারিবারিক সূত্র জানায়, রওশন এরশাদ বার্ধক্যজনিত নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন। প্রায় আড়াই মাস ধরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। গত ২০ অক্টোবর থেকে তাকে আইসিইউতে রাখা হয়েছে। তার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। তার অক্সিজেনের স্তর ওঠানামা করছে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ফুসফুসের সংক্রমণে আশঙ্কাজনক অবস্থায় গত ১৪ আগস্ট রওশন এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। সে সময় বেশ কিছুদিন তিনি আইসিইউতে ছিলেন। পরে তাকে কেবিনে নেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২০ অক্টোবর আবার তাকে আইসিইউতে নেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু : শনাক্ত… পরবর্তী সংবাদ জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে কৃষি ও শিল্পে নেতিবাচক…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads