রাজধানী ঢাকা ও চট্টগ্রাম সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ৭ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। ৫.৬ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারে বলে জানা গেছে।

ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়। ইউএস জিওলজিক্যাল সার্ভের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল আনুমানিক ৩০ সেকেন্ড।
ভূমিকম্পের সময় বেশ কয়েকটি বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে সড়কে নেমে আসেন। অনেক বাড়িতে ঘুমন্ত শিশুরা কান্না শুরু করে।

তাৎক্ষণিকভাবে দেশের কোথাও এ ভূমিকম্পের ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।









