ads

রবিবার , ২৬ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৮০

খবর টি পড়েছেন : ২৪৩
দেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৮০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৪১৪ জনে। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৮০ জনের। এতে মোট করোনা আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫১ হাজার ৩৫১ জনে। ২৬ সেপ্টেম্বর রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ২২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৯৮০ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৪১ শতাংশ। এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৩১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১১ হাজার ৪৭৯ জন।
গত ২৪ ঘণ্টায় যে ২১ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ১৪ জন এবং পুরুষ ৭ জন। এ সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৪ জন, রাজশাহীতে ২, খুলনায় ১, সিলেটে ৩ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ ডেসটিনি-যুবকের গ্রাহকরা ৫০-৬০% টাকা ফেরত পেতে পারেন :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads