ads

বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে এলো সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা

খবর টি পড়েছেন : ১৫৫
দেশে এলো সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চীনের তৈরি সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে। বুধবার রাত ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। প্রধান স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক ডা. আবু জাহের বিমানবন্দরে এসব টিকা গ্রহণ করেন। এ নিয়ে দেশে সিনোফার্মের টিকা এলো মোট ৩ কোটি ৪৪ লাখ ৫০ হাজারা ডোজ। এর মধ্যে দেওয়া হয়েছে ২ কোটি ১৪ লাখ ৭০ হাজার ৬৪৮ ডোজ। আর নতুন করে আসা ৫০ লাখসহ টিকা মজুত আছে ১ কোটি ২৯ লাখ ৮৪ হাজার ৩৫২ ডোজ।

Shamol Bangla Ads

দেশে চলতি বছরের ২৭ জানুয়ারি করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
বুধবার পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট ৩ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৮৯৬ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ কোটি ৩৫ লাখ ১৩ হাজার ৩৬২ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৫৫ লাখ ১৮ হাজার ৫৩৪ জন।
বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৪৫০ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ২৮ লাখ ৪৬ হাজার ৭৫৯ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ৯৮ হাজার ৬৯১ জন নিবন্ধন করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় চার মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু পরবর্তী সংবাদ বাকৃবির হল খুলছে শুক্রবার, পরীক্ষা শুরু ২৭ সেপ্টেম্বর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads