ads

রবিবার , ১৯ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপিকে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেওয়া হবে না : রাজ্জাক

খবর টি পড়েছেন : ১৪৪
বিএনপিকে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেওয়া হবে না : রাজ্জাক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিএনপিকে আন্দোলনের নামে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ও অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী অত্যন্ত সক্ষমতা অর্জন করেছে। রাজনৈতিকভাবে কঠোর হাতে তাদের মোকাবেলা করা হবে। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইসস্টিটিউট অব গর্ভনেন্স অ্যান্ড ম্যানেজমেন্টের (বিআইজিএম) মিলনায়তনে পলিসি এনালাইসিস শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সেমিনার ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

Shamol Bangla Ads

মন্ত্রী বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্ত পরিবেশ বিরাজমান রয়েছে। কোনোমতেই বিএনপিকে আন্দোলনের নামে সন্ত্রাস, গাড়িতে, ঘর-বাড়িতে আগুন ও জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারাসহ অস্থিতিশীলতা ও অরাজকতা করতে দেওয়া হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) রমেন্দ্র নাথ বিশ্বাস। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিআইজিএমের পরিচালক ড. মোহাম্মদ তারেক, পলিসি এনালাইসিস কোর্সের চিফ কো-অর্ডিনেটর বণিক গৌর সুন্দর ও বিআই জিএমের সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানলেও অভিভাবকরা মানছেন না : শিক্ষামন্ত্রী পরবর্তী সংবাদ ৫৯টি আইপিটিভি বন্ধ করল বিটিআরসি

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads