ads

রবিবার , ১৯ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানলেও অভিভাবকরা মানছেন না : শিক্ষামন্ত্রী

খবর টি পড়েছেন : ২১২
শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানলেও অভিভাবকরা মানছেন না : শিক্ষামন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর থেকে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানলেও অধিকাংশ জায়গায় অভিভাবকরা তা মানছেন না। ১৯ সেপ্টেম্বর রবিবার যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু করতে। বিশ্ববিদ্যালয় খোলার বিষয়েও আমাদের কার্যক্রম চলমান রয়েছে। টিকা দেওয়া শেষে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো খোলা যাবে। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে উপাচার্যদের।’

Shamol Bangla Ads

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী সবাইকে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে করোনা প্রতিরোধী টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন শেষ হলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গিয়ে টিকা নিতে পারবেন। আবার যে যেখানে আছেন স্থানীয় টিকাকেন্দ্রে গিয়েও টিকা নিতে পারবেন। আর সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়ে ২৭ সেপ্টেম্বরের পরে যেকোনও দিন বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারবে।

সংক্রমণের হার কমে এলে সব ক্লাসই নেওয়া যাবে- একথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পর্যবেক্ষণ চলছে। তবে হার যদি বেড়ে যায় তখন পরিস্থিতি অনুযায়ী কারিগরি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, পরিমার্জিত শিক্ষাক্রমের পাইলটিং চলবে ২০২২ সালে। আর শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে ২০২৩ সাল থেকে। ২০২৫ সালের মধ্যে পর্যায়ক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্রমের খসড়ায় অনুমোদন দিয়েছেন। তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকবে না। এ বিষয়ে আগেই প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছিলেন। নতুন কারিকুলামে সেটা চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর কাছে আবার অনুমোদন নেওয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সেজান জুস কারখানায় অগ্নিকান্ডে ৫৪ জন হতাহতদের ক্ষতিপূরণ… পরবর্তী সংবাদ ময়মনসিংহে রামদা’র কোপে নারী পুলিশ সদস্য আহত, গ্রেফতার…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads