ads

রবিবার , ৫ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে বিআরটিএ অফিসে র‍্যাবের অভিযান, ১১ দালালকে জরিমানা

খবর টি পড়েছেন : ১৪৮
ময়মনসিংহে বিআরটিএ অফিসে র‍্যাবের অভিযান, ১১ দালালকে জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ নগরীসহ বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস নবায়নসহ গাড়ির বিভিন্ন কাগজপত্র করাতে আসেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ময়মনসিংহ সার্কেল অফিসে। কিন্তু সহজে কাগজপত্র করে দেওয়ার নামে অনেককেই পড়তে হয় দালালদের খপ্পড়ে। এতে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়াসহ নানাভাবে হয়রানির অভিযোগ শোনা যায় প্রায়ই।

Shamol Bangla Ads

এমন অভিযোগের প্রেক্ষিতে ৫ সেপ্টেম্বর রবিবার দুপুরে বিআরটিএ কার্যালয় এলাকায় দালালবিরোধী অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪। অভিযান পরিচালনা করেন র‍্যাব-১৪’র কোম্পানি কমান্ডার মেজর আখের মুহাম্মদ জয়। অভিযানে আটক করা হয় দালালচক্রের ১৫ সদস‍্যকে। তারা হলেন, জাহাঙ্গীর, ভুট্টো মিয়া, সোহেল, কমল, রিজুয়ান, জুয়েল, ইয়াসিন, আখতারুজ্জামান রনি, শহীদুল ইসলাম, মো: ফয়েজ, মোফাজ্জল হোসেন, বানু সেন, স্বপন মিয়া ও মো: শাহজাদা। তারা সবাই সদরের বাসিন্দা।

পরে ভ্রাম‍্যমাণ আদালতের মাধ‍্যমে ১১ জনকে এক হাজার টাকা করে জরিমানা ও বাকি চারজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মণ এ ভ্রাম‍্যমাণ আদালত পরিচালনা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ই-অরেঞ্জের কর্ণধার সোহেল রানা বরখাস্ত, বনানী থানায় নতুন… পরবর্তী সংবাদ নোয়াখালীতে আ.লীগের ত্রিমুখী সমাবেশ : চলছে ১৪৪ ধারা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads