ads

রবিবার , ৫ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৭০ জনের মৃত্যু

খবর টি পড়েছেন : ১৪১
দেশে করোনায় আরও ৭০ জনের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সারাদেশে করোনায় মৃত্যুর সংখ্যা আরও কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৬৩ জনে। এছাড়া একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৩০ জনের। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জনে। ৫ সেপ্টেম্বর রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর ২৫ হাজার ১৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯০ লাখ ৬৪ হাজার ১৫টি। নমুনা পরীক্ষায় বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৭১ শতাংশ। এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন।
গত ২৪ ঘণ্টায় যে ৭০ জন মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩১ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ২০ জন মারা গেছেন। রাজশাহীতে ৩, খুলনায় ৩, বরিশালে ২, সিলেটে ৬, রংপুরে ৪ এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে র‌্যাবের সঙ্গে গোলাগুলি, অস্ত্রসহ ৪ জঙ্গী গ্রেফতার পরবর্তী সংবাদ স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নিতে ১৯ দফা নির্দেশনা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads