ads

সোমবার , ১৬ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টিকা উৎপাদনে বাংলাদেশ–চীন চুক্তি সম্পন্ন

খবর টি পড়েছেন : ১৫১
টিকা উৎপাদনে বাংলাদেশ–চীন চুক্তি সম্পন্ন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চীনা সিনোফার্মের কোভিড টিকা বাংলাদেশে তৈরির উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে চীন–বাংলাদেশ সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, চীনের রাষ্ট্রদূত লি জি মিং এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মুক্তাদির এই চুক্তি স্বাক্ষর করেন। সোমবার বেলা ৫টায় চীন–বাংলাদেশ টিকা উৎপাদনের সমঝোতা চুক্তিটি স্বাক্ষরিত হয়।

Shamol Bangla Ads

আনুষ্ঠানিক এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বেসরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টার ভ্যাকসিন ইউনিট এই টিকা উৎপাদনের অনুমতি পেল। চীন থেকে সিনোফার্মের কাঁচামাল সরবরাহের বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে ইনসেপ্টা। ফলে শিগগিরই বাংলাদেশে সিনোফার্মের কোভিড টিকা উৎপাদনের প্রক্রিয়া চূড়ান্ত ধাপে উপনীত হলো।

চুক্তি অনুযায়ী ইনসেপ্টা দেশে টিকা তৈরি করতে পারবে না। তারা স্থানীয়ভাবে কেবল চীনা টিকার বোতলজাতকরণ এবং লেবেলিং করবে। এতে ভ্যাকসিনের খরচও যথেষ্ট কম পড়বে বলে জানানো হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনসহ স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, তিন ধাপে বাংলাদেশকে ২১ লাখ টিকা উপহার পাঠিয়েছে চীন। এছাড়া টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে দেশটি থেকে এখন পর্যন্ত ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এছাড়া দেশটির সঙ্গে দেড় কোটি ডোজ টিকা কেনার চুক্তি হয়েছে। এর মধ্যে ৮০ লাখ ডোজ এসেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ১৭৪ জনের মৃত্যু, শনাক্ত ৬৯৫৯ পরবর্তী সংবাদ আই‌সিইউ‌তে রওশন এরশাদ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads