ads

শনিবার , ১৪ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জীবন-জীবিকার তাগিদেই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৬৮
জীবন-জীবিকার তাগিদেই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আরোপিত বিধিনিষেধ মানুষের জীবন ও জীবিকার তাগিদেই তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ১৪ আগস্ট শনিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিল্টন হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারাদেশে টিকা কার্যক্রম বেগবান করা হচ্ছে। আপনারা মাস্ক পরবেন। সামাজিক দূরত্ব বজায় রাখবেন। জীবন-জীবিকার তাগিদে সব খুলে দেওয়া হলেও মনে রাখতে হবে জীবনের মূল্য অনেক বেশি। এখন আমাদের স্বাস্থ্যবিধি, টিকা আর মাস্কেই ভরসা করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা এখন করোনার দুর্যোগে আছি। পুরো পৃথিবী এই দুর্যোগে আক্রান্ত হয়েছে। ৪০ লক্ষাধিক মানুষ মারা গিয়েছে। আমাদের দেশে অন্য দেশের তুলনায় নিয়ন্ত্রণে আছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বের বুকে অস্তিত্বের জানান দিচ্ছে বাংলাদেশ : নানক পরবর্তী সংবাদ হোমিও-ইউনানি ডিগ্রিধারীরা ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads