ads

বৃহস্পতিবার , ১২ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মডার্নার দ্বিতীয় ডোজের টিকাদান শুরু

খবর টি পড়েছেন : ২১১
মডার্নার দ্বিতীয় ডোজের টিকাদান শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মডার্না টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হচ্ছে। ১২ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে টিকা গ্রহীতাদের ভিড় দেখা গেছে। করোনার প্রতিষেধক মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া (১২ আগস্ট) থেকে বন্ধ হচ্ছে। একই সঙ্গে বৃহস্পিতবার থেকেই দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।

Shamol Bangla Ads

জানা গেছে, লাইনে দীর্ঘ অপেক্ষার পর মিলছে কাঙ্খিত টিকা। এসএমএস ছাড়াও কেন্দ্রে গিয়ে প্রতীক্ষার পর টিকা না নিয়েই ফিরতে হচ্ছে অনেককে।

এদিকে, স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ১২ আগস্টের পর সারাদেশে মডার্নার টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ এবং দ্বিতীয় ডোজ দেওয়া আরম্ভ হবে। তবে যেসব স্থানে টিকার প্রথম ডোজ উদ্বৃত্ত রয়েছে, সেসব স্থানে দ্রুত প্রথম ডোজ দেয়ার কাজ সম্পন্ন করে দ্বিতীয় ডোজ দেয়া শুরু করতে হবে।

Shamol Bangla Ads

১৪ আগস্ট থেকে সারাদেশে সিনোফার্ম ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া শুরু করতে হবে। এ লক্ষ্যে সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী টিকার দ্বিতীয় ডোজ শিগগিরই পাঠানো হবে।

জুলাই মাসের শুরুতে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে আসা মডার্নার ২৪ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ টিকা নিয়ে ১৪ জুলাই শুরু হয় মডার্নার টিকা দেওয়া। সংরক্ষণ ও প্রদানের সুবিধার্থে শুধু সিটি করপোরেশন এলাকায় এই টিকা দেয়া হয়। এ ছাড়া গেল ১২ জুলাই দেশে সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ২৩৭ জনের মৃত্যু : শনাক্ত… পরবর্তী সংবাদ বিধিনিষেধ নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads