ads

বৃহস্পতিবার , ১২ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিধিনিষেধ নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি

খবর টি পড়েছেন : ১৫৬
বিধিনিষেধ নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সর্বাত্মক লকডাউন তুলে নেওয়া হয়েছে। বুধবার (১১ আগস্ট) থেকে চালু হয়েছে দোকানপাট ও বিপণিবিতান। সড়কে যানবাহন চলাচল শুরু হলেও অর্ধেক গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। আজ বিধিনিষেধ নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করে জানানো হয়েছে, ১৯ আগস্ট থেকে পুরোদমে সারাদেশে চালু হচ্ছে গণপরিবহণ, ট্রেন ও লঞ্চ। ১২ আগস্ট বৃহস্পতিবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, ১৯ আগস্ট থেকে পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোও খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পর্যটনকেন্দ্র-রিসোর্ট কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র আসন সংখ্যা শতকরা ৫০ ভাগ ব্যবহার করে চালু করতে পারবে।

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষের চলাচল নিয়ন্ত্রণে বাংলাদেশে সর্বশেষ যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেটা শিথিল করে গত ৮ আগস্ট প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সে অনুযায়ী ১১ আগস্ট থেকে কিছু শর্ত মেনে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। খুলেছে শপিংমল সহ অন্যান্য দোকানপাটও।

Shamol Bangla Ads

তবে শিক্ষা প্রতিষ্ঠান, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার বা বিনোদনকেন্দ্রগুলো খোলার বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়েছিল না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মডার্নার দ্বিতীয় ডোজের টিকাদান শুরু পরবর্তী সংবাদ এইচএসসি-আলিমের ফরম পূরণ শুরু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads