ads

বৃহস্পতিবার , ৫ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় একদিনে রেকর্ড ২৬৪ জনের মৃত্যু, শনাক্ত ১২ হাজার ৭৪৪

খবর টি পড়েছেন : ১৬০
করোনায় একদিনে রেকর্ড ২৬৪ জনের মৃত্যু, শনাক্ত ১২ হাজার ৭৪৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এটিই দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ২৭ জুলাই ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৫৮ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ৫ আগস্ট বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১২ হাজার ৭৪৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৭০৭টি সক্রিয় ল্যাবে ৪৬ হাজার ৯৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনাভাইরাস পজিটিভ এসেছে ১২ হাজার ৭৪৪ টির ফল। সে হিসাবে রোগী শনাক্তের হার ২৭ দশমিক ১২ শতাংশ।

Shamol Bangla Ads

এই সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে গত এক দিনে মারা গেছেন ৮৭ জন। আর খুলনা বিভাগে ৩৫, চট্টগ্রাম বিভাগে ৫৬, রাজশাহীতে ১৯, বরিশালে ১৬, সিলেটে ২৩, রংপুরে ১৮ ও ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।

এক দিনে করোনায় মৃত ২৬৪ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৯০, বেসরকারি হাসপাতালে ৫৫ জন, বাসায় মারা গেছেন ১৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ১৪০ আর নারী ১২৪ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১-১০০ বছর বয়সী ৩ জন, ৮১-৯০ বছর বয়সী ১৫ জন, ৭১-৮০ বছর বয়সী ৫০ জন, ৬১-৭০ বছর বয়সী ৭৪ জন, ৫১–৬০ বছর বয়সী ৫৯ জন, ৪১–৫০ বছর বয়সী ৩১ জন, ৩১–৪০ জন বছর বয়সী ২৫ জন, ২১–৩০ বছর বয়সী ৫ জন, ১১–২০ বছর বয়সী এক এবং ০–১০ বছর বয়সী মারা গেছে একজন।।

Shamol Bangla Ads

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১৫ হাজার ৭৮৬ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন। যেখানে এখন পর্যন্ত করোনভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জন। আর মৃত্যু হয়েছে ২১ হাজার ৯০২ জন করোনা রোগীর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনা আক্রান্তদের ৯৮ শতাংশের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্ট… পরবর্তী সংবাদ ময়মনসিংহের ব্রহ্মপুত্র তীরে ৯৪৫ একর জমিতে বিভাগীয় সদর…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads