ads

বৃহস্পতিবার , ৫ আগস্ট ২০২১ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ২১ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেকহা) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনায় এবং ১৫ উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মমেকহা’য় করোনা রোগী ভর্তি ৪৮০ এবং কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি)তে ভর্তি ২৬।
৫ আগস্ট সোয়া ৯টায় বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বলেন, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটে ৬ জন করোনায় মারা গেছেন তন্মধ্যে ময়মনসিংহ জেলার ৩ জন ও জামালপুর, কিলোগঞ্জ ও টাঙ্গাইলে ১জন করে। এছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে ০০ জন মারা গেছেন তন্মধ্যে ময়মনসিংহ জেলার ১১ জন, জামালপুর ২,নেত্রকোনা ও টাঙ্গাইল ১ জন।

Shamol Bangla Ads

করোনায় ৬ জন মারা গেছেন ময়মনসিংহ সদরের রহিমা (৬৫), তারাকান্দার ইলিয়াস আলি (৭০), ত্রিশালের মো আব্দুল কুদ্দুস (৭০), জামালপুর সদরের আসমা (৭০), কিশোরগঞ্জ সদরের হাজী মহিউদ্দীন (৬৮), টাংগাইল সদরের আব্দুর সাত্তার (৪০)।
করোনার উপসর্গ নিয়ে ১৫ জন মারা গেছেন- ময়মনসিংহ সদরের নজরুল (৭০), রহিমা (৪০), বাজেদ আলি (৭৫), সকুরজান (৬০), ফজিলা খাতুন (৬০) আনোয়ারা বেগম (৬৫), ঈশ্বরগঞ্জের রোকন উদ্দিন (৬০), গফরগাঁওয়ের রেহেনা খাতুন (৭৫), ভালুকার জালাল (৬০), গোরীপুরের আরিফ (১৬), নান্দাইলের আমেনা (৬০), জামালপুর সদরের হযরত আলি (৭০), দেওয়ানগঞ্জের হেলেনা (৫০), নেত্রকোনার কেন্দুয়ার নয়ন মিঞা (৪০) ও টাংগাইল সদরের মোসলেম উদ্দীন (৭০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৫৮০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন সনাক্ত হয়েছেন ২৯৬ জন, নতুন ভর্তি হয়েছেন ৮৬জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ জন এবং । গত ২৪ ঘন্টায় ওয়ান স্টপ ফ্লু কর্ণারে মোট সেবা নিয়েছেন ৪১৭ জন এবং টেলিমেডিসিন সেবা নিয়েছেন ৩০ জন।

Shamol Bangla Ads

এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ১ হাজার ৫৬৩নমুনা পরীক্ষা করে ৩১৬ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২০.২১ শতাংশ এবং এর আগেরদিন ৪ আগষ্ট ছিল ২৫.৭৪ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।
কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি) করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ খায়রুল ইসলাম সিজার বলেন, ৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ভর্তি রোগী ২৬জন,নতুন ভর্তি ৫জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩জন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads