ads

বৃহস্পতিবার , ৫ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নদী দূষণে শীর্ষ দশে বাংলাদেশ

খবর টি পড়েছেন : ১৪৩
নদী দূষণে শীর্ষ দশে বাংলাদেশ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

সম্পতি নদী দূষণ নিয়ে এক বিস্ময়কর তথ্য দিয়েছে সায়েন্স ‘অ্যাডভান্স’। নেদারল্যান্ডস, জার্মানি ও নিউজিল্যান্ডের সাত গবেষকের করা এই গবেষণায় তারা দাবি করেন, সমুদ্রে নদীবাহিত প্লাস্টিক দূষণে শীর্ষ দশ দেশের নয়টিই এশিয়ার। এরমধ্যে বাংলাদেশ আছে নবম স্থানে। নদীতে অপচনশীল প্লাস্টিক বর্জ্য ফেলানোয় নদী দূষিত হচ্ছে। এ ধরনের বর্জ্য সমুদ্রে গিয়ে দূষিত করছে সমুদ্রের পানি। যার প্রভাব পড়ছে সামগ্রীক পরিবেশের উপর।

Shamol Bangla Ads

জাসা যায়, সমুদ্রের প্রায় ৮০ শতাংশ প্লাস্টিক বর্জ্য আসে পৃথিবীর এক হাজারেরও বেশি নদী থেকে। যার একটি বড় অংশ আসছে এশিয়ার নদীগুলো থেকে। এর আগে ২০১৭ সালে নেচার জার্নালে প্রকাশিত একটি গবেষণা বলেছিল, পৃথিবীর ২০টি বড় নদী, যার অধিকাংশই এশিয়ায় সমুদ্রের ৬৭ শতাংশ প্লাস্টিক দূষণের জন্য দায়ী। তবে, সায়েন্স অ্যাডভান্স জার্নালে প্রকাশিত গবেষণা বলছে, বড় নদী নয় বরং ঘনবসতিপূর্ণ নগর এলাকা দিয়ে যেসব ছোট নদী বয়ে গেছে, সেগুলোই মূলত প্লাস্টিক বর্জ্য নিয়ে যায় বড় নদীতে এবং পরে তা সমুদ্রে পড়ে। গবেষকদের তথ্যমতে, নদীগুলো বছরে কমপক্ষে আট লাখ টন থেকে সর্বোচ্চ ২৭ লাখ টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে নিয়ে যায়।

নেচারের গবেষণায় বলা হয়েছিল, বছরে নদী থেকে সমুদ্রে যাওয়া বর্জ্যের পরিমাণ সাড়ে ১১ লাখ থেকে ২৪ লাখ টনের বেশি। নতুন গবেষণাটিতে মোট ১ হাজার ৬৫৬টি নদীর তথ্য নিয়ে কাজ করা হয়েছে। এখানে নদীর বেসিনগুলোর নানা তথ্য, নদীর ব্যবহার সব কিছুকেই গবেষণার আওতায় আনা হয়েছে। যেমন সমুদ্রতীর থেকে নদীগুলোর দূরত্ব, বৃষ্টিপাতের প্রভাব, বাতাসের গতিবেগ, ভূমির ঢাল ও বিস্তৃতি এবং এগুলো প্লাস্টিক পরিবহনে কেমন প্রভাব ফেলে ইত্যাদি।

Shamol Bangla Ads

নতুন গবেষণা অনুযায়ী সাগর দূষণে দায়ী দেশগুলোর যে তালিকা করা হয়েছে, তাতে দেখা গেছে শীর্ষ দশে ব্রাজিল ছাড়া বাকি সব দেশ এশিয়ার। শীর্ষ ৫০টি নদীর মধ্যে এশিয়ার আছে ৪৪টি। এর মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের রাজধানী ম্যানিলার জনবহুল এলাকা দিয়ে বয়ে যাওয়া পাসিগ নদী দূষণের তালিকায় সবার ওপরে। এই নদী বছরে প্রায় ৬৯ হাজার টন প্লাস্টিক বহন করে সাগরে নিয়ে যায়। দেশটি বছরে মোট ৩ লাখ ৬০ হাজার প্লাস্টিক বর্জ্য সমুদ্রে ফেলে। তালিকায় দ্বিতীয় ভারত ও তৃতীয় অবস্থানে আছে চীন। ভারতের নদীগুলো বছরে ১ লাখ ৩০ হাজার টন বর্জ্য সমুদ্রে নিয়ে যায়। চীন তৈরি করে প্রায় ৭১ হাজার টন।

তালিকায় ৯ নম্বরে থাকা বাংলাদেশের নদীগুলো বছরে প্রায় ২৫ হাজার টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে নিয়ে যায়। বিশেষ করে ভারত ও বাংলাদেশের গঙ্গা-পদ্মা-মেঘনা বেসিন, কর্ণফুলী ও রূপসা নদী থেকে সবচেয়ে বেশি প্লাস্টিক বর্জ্য যায় বঙ্গোপসাগরে। পদ্মা দিয়ে বছরে প্রায় সাত হাজার টন, কর্ণফুলী দিয়ে প্রায় তিন হাজার টন এবং রূপসা দিয়ে প্রায় ১ হাজার ৪০০ টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে গিয়ে পড়ে।

শীর্ষ দশে এসব দেশ ছাড়াও নাম আছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম ও থাইল্যান্ডের। শুধু এই দেশগুলোই বছরে প্রায় ৫ লাখ ৮০ হাজার টন বর্জ্য ফেলে সমুদ্রে। আশার কথা হলো, সমুদ্র পরিষ্কার করার জন্য এখন পৃথিবীতে অনেকগুলো সংস্থা কাজ করছে। তারা প্রচুর অর্থও সেখানে ব্যয় করছে। কিন্তু গবেষকরা বলছেন, শুধু পরিষ্কার করাই সমাধান হতে পারে না। জনবসতিপূর্ণ এলাকাগুলো দিয়ে যেসব নদী বয়ে গেছে, সেসব এলাকায় পানিতে প্লাস্টিক বর্জ্য যেন না ফেলা হয় তেমন উদ্যোগ নিতে হবে। সূত্র: ডয়েচে ভেলে

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১৪ আগস্ট থেকে গণটিকা শুরু পরবর্তী সংবাদ শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads