দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২১ হাজার ১৬২ জন। একই সময়ে এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৯৮৯ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জন। ২ আগস্ট সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ওইসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ হাজার ৪৬২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ৭৬ জন, চট্টগ্রামে ৬৪, রাজশাহীতে ২২, খুলনায় ৩০, বরিশালে ১৬, সিলেটে ১৪, রংপুরে ১৪ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৮২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৮ হাজার ৭৪৭ জন।









