ads

সোমবার , ২ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টিকা উৎপাদনে সিনোফার্মের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

খবর টি পড়েছেন : ২০৮
টিকা উৎপাদনে সিনোফার্মের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনাভাইরাসের টিকা উৎপাদনে চীনের সিনোফার্মের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। ২ আগস্ট সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীনের সিনোফার্মের কাছ থেকে টিকা কেনা শুরুর পর এক মাসে ৭০ লাখ টিকা পেয়েছি। এ মাসেও আসবে। সিনোফার্ম আমাদের নিরবচ্ছিন্নভাবে টিকা দেওয়ার আশ্বাস দিয়েছে। তাদের টিকার বিপুল চাহিদা রয়েছে। এ জন্য আগেভাগে বাড়তি টিকার সংখ্যা জানাতে চেয়েছিল চীন। আমরা সেটা দিয়েছি।’

Shamol Bangla Ads

এর আগে গত ২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে এক অধিবেশনে জানিয়েছেন,বিদেশ থেকে করোনার টিকা সংগ্রহের পাশাপাশি দেশেও টিকা উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে বিভিন্ন দেশ ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা অব্যাহত আছে।
প্রধানমন্ত্রীর কথার সূত্র ধরে সোমবার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগস্ট থেকে তুরস্কের সঙ্গে সিনোফার্ম যৌথ উৎপাদনে যাচ্ছে। আমার সঙ্গে আলোচনার পর চীনের রাষ্ট্রদূত যৌথ উৎপাদনের খসড়া সমঝোতা স্মারক তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এই চুক্তি সইয়ের পর উৎপাদন শুরু করতে দুই মাস লাগতে পারে।’ গত ১ জুলাই থেকে সারা দেশে সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ অন্তঃসত্ত্বা ও দুধ পান করানো মাকে টিকা দেওয়ার… পরবর্তী সংবাদ দেশে করোনায় আরও ২৪৬ জনের মৃত্যু : শনাক্ত…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads