ads

সোমবার , ২৬ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেত্রকোনায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

খবর টি পড়েছেন : ১৬৮
নেত্রকোনায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গত শনিবার পানিতে ডুবে ইভা (৬), জুনায়েদ (৪) ও আল আমিন (২) নামের তিন শিশু মারা গেছে। ইভা (৬) উপজেলার মেঘশিমুল উত্তরপাড়া গ্রামের রাসেল মিয়ার মেয়ে, জুনায়েদ ধলামূলগাঁও ইউনিয়নের লাউয়ারী গ্রামের সুমন মিয়ার ছেলে ও আল আমিন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা গোয়াতলা ইউনিয়নের টাংগাটি গ্রামের শিপন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকাল ৫টার দিকে ইভা বাড়ির পাশে পুকুরে হাঁস আনতে যায়। এ সময় সে হঠাৎ পানিতে পড়ে যায়। খোঁজ পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

অপরদিকে একই দিন দুপুরে জুনায়েদ সবার অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জুনায়েদের পরিবার ঢাকায় থাকে। ঈদ উপলক্ষে তারা গ্রামের বাড়িতে এসেছিল।
এদিকে আল আমিন তার নানার বাড়ি উপজেলার হোগলা ইউনিয়নের পাটরা গ্রামে বেড়াতে এসেছিল। শনিবার দুপুরে সে সবার অজান্তে সে তার নানার বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শিবিরুল ইসলাম প্রতিটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাসে এক কোটি টিকা দেওয়ার পরিকল্পনা হচ্ছে পরবর্তী সংবাদ নেত্রকোণার বিশিষ্ট পালাকার মিলন বয়াতি গুরুতর অসুস্থ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads