ads

বুধবার , ২১ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোরবানি দিতে গিয়ে অনেকে আহত, ঢামেকে ভর্তি শতাধিক

খবর টি পড়েছেন : ১৬১
কোরবানি দিতে গিয়ে অনেকে আহত, ঢামেকে ভর্তি শতাধিক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কোরবানি দিতে অসাবধানতাবশত রাজধানী ও এর আশপাশের জেলায় আহত হয়েছেন বেশকিছু মানুষ। আহতদের মধ্যে শতাধিক মানুষকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা কোরবানির দেওয়ার সময় চাকুতে জখম হয়েছেন। তাঁদের কারো পা এমনকি কারো শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে। কোরবানি দিতে গিয়ে গরুর শিংয়ের আঘাত পেয়েও আহত হয়েছেন অনেকে। বুধবার সকাল ৮ সাড়ে থেকে ১১টা পর্যন্ত রাজধানী ও এর আশেপাশের এলাকা থেকে শতাধিক মানুষ আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন ঢামেকে।

Shamol Bangla Ads

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, কোরবানি দেওয়ার সময় আহত হয়ে সকাল ৮ সাড়ে থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় শতাধিক মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে এ পর্যন্ত আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয় বলে সূত্র জানিয়েছে।
ঢাকা মেডিক্যাল পুলিশ পুলিশ ক্যাম্পের (এএসআই) আব্দুল খান বলেন, সকাল সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীসহ আশেপাশে এলাকা থেকে আনুমানিক শতাধিক লোক কোরবানি দেওয়ার সময় আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিচ্ছে। কারো হাত, কারো পা এমনকি কারো শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। অথবা কোরবানি দিতে গিয়ে গরুর শিংয়ের আঘাত পেয়ে অনেকে আহত হয়ে ঢামেক হাসপাতালে ভিড় করছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উচ্ছলতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ না দেয়:… পরবর্তী সংবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ফল প্রকাশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads