ads

বুধবার , ২১ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উচ্ছলতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ না দেয়: কাদের

খবর টি পড়েছেন : ১৯৩
উচ্ছলতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ না দেয়: কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভুলে গেলে চলবে না, প্রাণঘাতী করোনার সংক্রমণ রোধে আমাদের লড়াই চলমান, তাই মনে রাখতে হবে উৎসব যেন স্বাস্থ্যবিধি প্রতিপালনের কথা ভুলিয়ে না দেয়। উচ্ছ্বাস যেন ভয়াবহ উদাসীন করে না তুলে এবং উচ্ছলতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ না দেয়। ২১ জুলাই বুধবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে তিনি একথা বলেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, জীবনবোধের ডালপালা সাজে উৎসবের বর্ণিলতায় করোনা বদলে দিয়েছে আমাদের চিরচেনা জগত, তবুও জীবন এগিয়ে যায় জীবনের নিয়মে। করোনার এই মহামারিতে ঈদ উদযাপনের বর্ণিলতায় ঘটেছে ছন্দপতন, তবুও জীবনের অনিবার্য প্রয়োজনেই আমরা গ্রহণ করি সঙ্কট উত্তরণের চ্যালেঞ্জ। আমাদের এ চ্যালেঞ্জ উত্তরণের অসীম সাহসের দীপশিখা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, সবার অব্যাহত সহযোগিতা ও স্রষ্টার অসীম কৃপায় শেখ হাসিনার নেতৃত্বে এ আঁধার কেটে আশার আলোকিত ভোরে নোঙর করবো ইনশাআল্লাহ। আমরা ফিরে পাবো চিরচেনা জগত এবং ফুলের সৌরভ ছড়ানো সকাল, পাখ-পাখালির কলকাকলি মুখর দিবস আর জ্যোছনালোকিত রজনী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা পরবর্তী সংবাদ কোরবানি দিতে গিয়ে অনেকে আহত, ঢামেকে ভর্তি শতাধিক

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads