ads

শুক্রবার , ১৬ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

খবর টি পড়েছেন : ২৩৪
শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আজ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস। ২০০৭ সালের এই দিনে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযানকালে গ্রেপ্তার হন শেখ হাসিনা। বেশ কয়েকটি দুর্নীতির মামলায় দীর্ঘ ১১ মাস সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে বন্দি রাখা হয় তাকে।

Shamol Bangla Ads

পরে জরুরি অবস্থার মধ্যেই দেশজুড়ে নিয়মতান্ত্রিক আন্দোলন ও প্রতিবাদের মুখে এবং উন্নত চিকিৎসার প্রয়োজনে আট সপ্তাহের জামিনে মুক্তি দেওয়া হয় আওয়ামী লীগ সভাপতিকে।মুক্তি পেয়েই চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যান তিনি। সেখানে থাকা অবস্থায় তার অস্থায়ী জামিনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। ২০০৮ সালের ৬ নভেম্বর দেশে ফিরলে স্থায়ী জামিন দেওয়া হয় তাকে। পরে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা।
দিনটিকে ‘গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ হিসেবে পালন করবে বিভিন্ন দল ও সংগঠন। তবে করোনা পরিস্থিতিতে সংক্ষিপ্ত কর্মসূচির মধ্য দিয়ে আজ দিবসটি পালিত হবে। স্বেচ্ছাসেবক লীগ সকাল ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আলোচনা সভা এবং দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ আলাদা কর্মসূচির আয়োজন করেছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সকাল ১১টায় ভার্চুয়াল আলোচনা সভা করবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে যথাযথ স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে যার যার অবস্থান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও প্রার্থনা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সব বাঙালি হৃদয়ে দেশপ্রেমের বহ্নিশিখা প্রজ্বলিত করে সংকট জয়ের ঐক্যবদ্ধ সুরক্ষা বূ্যহ সৃষ্টি করে শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২০ দলীয় জোট ছাড়লো জমিয়তে উলামায়ে ইসলাম পরবর্তী সংবাদ সিনোফর্মের আরও ২০ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads