ads

সোমবার , ১২ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পবিত্র ঈদুল আজহার চাঁদ দেখা গেছে

খবর টি পড়েছেন : ১৯১
পবিত্র ঈদুল আজহার চাঁদ দেখা গেছে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ফেনীতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২১ জুলাই দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। চাঁদ দেখার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সেলিম মাহমুদ-উল। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকেও এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের আকাশে রবিবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১২ জুলাই সোমবার থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। আর ২১ জুলাই বুধবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। রবিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

Shamol Bangla Ads

বিবৃতিতে আরো বলা হয়, সভায় ১৪৪২ হিজরি সালের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ জিলকদ ১৪৪২ হিজরি, ২৭ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ, ১১ জুলাই ২০২১ খ্রি. রবিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। এমতাবস্থায়, আগামীকাল ২৮ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ, ১২ জুলাই ২০২১ খ্রি. সোমবার থেকে পবিত্র জিলহজ মাস মাস গণনা শুরু হবে। আর আগামী ১০ জিলহজ ১৪৪২ হিজরি, ৬ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ, ২১ জুলাই ২০২১ খ্রি. বুধবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইভ্যালির চেয়ারম্যান-এমডিকে যেকোনো সময় জিজ্ঞাসাবাদ : দুদক পরবর্তী সংবাদ করোনা সংকটে একমাত্র রাজনৈতিক কর্মসূচি অসহায় মানুষের পাশে…