ads

রবিবার , ৪ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোরবানির মাংস বাসায় পৌঁছে দেবে ডিএনসিসি

খবর টি পড়েছেন : ২২২
কোরবানির মাংস বাসায় পৌঁছে দেবে ডিএনসিসি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, কোরবানি ঈদকে সামনে রেখে স্টোর পদ্ধতি চালু করেছে ডিএনসিসি। নগরবাসী অনলাইনের মাধ্যমে গরু কিনতে পারবেন। অনলাইনে গরু বুকিং দিলে ঈদের সময়ে তা জবাই দিয়ে বাসায় মাংস পৌঁছে দেয়া হবে। এছাড়া গ্রাহক যখন গরু চাইবেন তারা গরু পাবেন। ৪ জুলাই অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল হাট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সব তথ্য জানান। মেয়র বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ডিজিটাল গরুর হাটে এবার এক লাখ গরু বেচাকেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ।
তিনি আরও বলেন, করোনার কারণে গত বছর ডিজিটাল হাট চালু করেছি আমরা। সে সময় ডিজিটাল পশুর হাটে তিন সপ্তাহে ২৭ হাজার বিক্রি করতে পেরেছি। এবছর করোনার সংক্রমণ থাকায় আমরা ডিজিটাল হাটের দিকে গুরুত্ব দিচ্ছি। অনলাইন মাধ্যমে এক লাখ বিক্রি করতে পারলে ন্যূনতম পাঁচ লাখ লোক গরুর হাটে যাবে না। এছাড়া মানবসেবা প্ল্যাটফর্মে চামড়া বিক্রি করে মানুষের মধ্যে বিলি করে দেয়া হবে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, ই-ক্যাব সভাপতি শমী কায়সার, ডেইরি মালিক সমিতির সভাপতি সালাউদ্দিন আহমেদ ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ নভেম্বর মাসেই ৪৪তম বিসিএসের সার্কুলার পরবর্তী সংবাদ নতুন কিউএমজি সাইফুল আলম, ডিজিএফআই মহাপরিচালক হলেন শামস

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads