ads

শনিবার , ২৬ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ শহীদজননী জাহানারা ইমামের ২৭তম মৃত্যুবার্ষিকী

খবর টি পড়েছেন : ২০৩
আজ শহীদজননী জাহানারা ইমামের ২৭তম মৃত্যুবার্ষিকী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আজ শহীদজননী জাহানারা ইমামের ২৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৪ সালের ২৬ জুন তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান। তৎকালীন সরকারের দেওয়া দেশদ্রোহ মামলা মাথায় নিয়ে মারা গেলেও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের কাছে জাহানারা ইমাম দেশপ্রেম, ত্যাগ ও সংগ্রামের এক অনন্য প্রেরণার উৎস হিসেবে আজও অবিস্মরণীয়।
১৯২৯ সালের ৩ মে ভারতের মুর্শিদাবাদ জেলার সুন্দরপুরে জন্মগ্রহণ করেন জাহানারা ইমাম। তার ডাক নাম ছিল জুড়ু। জাহানারা ইমামের বাবা সৈয়দ আবদুল আলী ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। মায়ের নাম সৈয়দা হামিদা বেগম। জাহানারা ইমাম ম্যাট্রিক পাস করেন ১৯৪২ সালে। ১৯৪৪ সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে আইএ পাস করে ১৯৪৫ সালে কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজে ভর্তি হন। এখান থেকে বিএ পাস করেন ১৯৪৭ সালে। ১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্র থেকে ১৯৬৪ সালে সার্টিফিকেট ইন এডুকেশন ডিগ্রি অর্জন করেন। সেখান থেকে ফিরে ১৯৬৫ সালে বাংলায় এমএ পাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।

Shamol Bangla Ads

একাত্তরের মুক্তিযুদ্ধে তার ছেলে রুমী শহীদ হন। স্বামী শরিফ ইমামও মুক্তিযুদ্ধ চলাকালে অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় মারা যান। এক সন্তান হারিয়ে সারাদেশের সব মুক্তিযোদ্ধার জননী হয়ে উঠেছিলেন তিনি। সবার কাছে পরিচিত হয়েছিলেন শহীদজননী হিসেবে।
শহীদজননীর মৃত্যুবাষিকী উপলক্ষে আজ বিকেল ৩টায় ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ এক আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করে। এতে আলোচনার বিষয় ছিল ‘৭১-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের নারী সমাজের অবদান’। ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সভাপতিত্ব করেন নির্মূল কমিটির সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবির। এতে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর অবদান’ বিষয়ে ‘জাহানারা ইমাম স্মারক বক্তৃতা’ দেন কথাশিল্পী সেলিনা হোসেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দায়িত্ব গ্রহণ করলেন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ পরবর্তী সংবাদ সাংবাদিক-প্রাবন্ধিক কামাল লোহানীর জন্মবার্ষিকী আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads