ads

মঙ্গলবার , ২২ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৭৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৮৪৬

খবর টি পড়েছেন : ২১১
দেশে করোনায় আরও ৭৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৮৪৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৭৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১৩ হাজার ৭০২ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ হাজার ৮৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৮ লাখ ৬১ হাজার ১৫০ জনের করোনা শনাক্ত হলো।মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ৭৬ জনের মধ্যে পুরুষ ৪২ জন ও নারী ৩৪ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬২ জন, বেসরকারি হাসপাতালে ১০ জন ও বাসায় চারজন মারা যান। মৃত ৭৬ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব আটজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ২৩ জন ও ষাটোর্ধ্ব ৩৭ জন রয়েছেন। বিভাগওয়ারী দেখা গেছে, ৭৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রামে ১০ জন, রাজশাহীতে ১৪ জন, খুলনায় ২৭ জন, বরিশালে দুইজন, সিলেটে তিনজন, রংপুর বিভাগে ছয়জনের মৃত্যু হয়।

Shamol Bangla Ads

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৫২৮টি ল্যাবরেটরিতে ২৫ হাজার ৩৩৮টি নমুনা সংগ্রহ ও ২৫ হাজার ২৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬৩ লাখ ৭৬ হাজার ৮১৯টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৯০৩ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ৮৮ হাজার ৩৮৫ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৫ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নারীপাচার চক্রের মূলহোতা নদীসহ গ্রেপ্তার ৭ : মো.… পরবর্তী সংবাদ ঢাকার ৭১% চট্টগ্রামের ৫৫% বাসিন্দার দেহে অ্যান্টিবডি :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads