ads

সোমবার , ২১ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ ওবায়দুল কাদেরের

খবর টি পড়েছেন : ১৮৫
মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ ওবায়দুল কাদেরের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সরকারের মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সোমবার সকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে ওই চ্যালেঞ্জ দেন। তিনি বলেন, যারা নিজেদের সময় দেশে একটি মেগা প্রকল্প করার সাহস ও সক্ষমতা দেখাতে পারেনি তারাই আজ মেগা প্রকল্প নিয়ে মেগা-মিথ্যাচারে নেমেছে। এটা তাদের পরিকল্পিত অপচেষ্টা।

Shamol Bangla Ads

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে বলেন, স্পেসিফিক (সুনির্দিষ্ট) প্রমাণ দিন, কোথায় দুর্নীতি হয়েছে?

বিএনপি নেতাদের উদ্দেশে মন্ত্রী বলেন, আসলে দুর্নীতি প্রবণতা তাদের মগজে এবং অস্থিমজ্জায় মিশে গেছে।

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের বলেন, বিএনপির শাসনামলে যে দুর্নীতি তারা করেছে তা আজও ভুলতে পারেনি। তিনি আরও বলেন, বিএনপি আবার সুযোগ পেলে জনগণের সম্পদ লুন্ঠনের অপেক্ষায় রয়েছে কিন্তু জনগণ বিএনপির এ দুঃস্বপ্ন কখনো সফল হতে দেবে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে ফাইজারের টিকা দেওয়া শুরু পরবর্তী সংবাদ একনেকে ১০ প্রকল্পের অনুমোদন : ব্যয় ৪১৬৬ কোটি

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads