ads

বৃহস্পতিবার , ১৭ জুন ২০২১ | ৬ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ছাত্রদল-পুলিশ সংঘর্ষে ওসিসহ আহত ২০ : আটক ৮

ময়মনসিংহে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে ছাত্রদল ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮জন ছাত্রদল কর্মীকে আটক করা হয়েছে। ১৭ জুন বৃহস্পতিবার দুপুরে নগরীর দক্ষিণ চরকালিবাড়ি দাখিল মাদরাসা মাঠে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে কোতোয়ালি মডেল থানার ওসি-তদন্ত ফারুক হোসেন ও পরিদর্শক (অপারেশন) ওয়াজেদ আলী, ৪ জন সাব-ইন্সপেক্টর ও পুলিশের ৬ জনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে বলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার জানান।

Shamol Bangla Ads

ওসি ফিরোজ তালুকদার আরও জানান, ওই মাঠে সমাবেশের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় অনুষ্ঠান শেষ করতে বলায় ক্ষিপ্ত হয়ে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ছুড়ে পুলিশ। ঘটনাস্থল থেকে বিএনপি-ছাত্রদলের সাতজন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
এদিকে ছাত্রদল নেতাদের দাবি, বিনা উসকানিতে পুলিশ তাদের সভায় হামলা করে সভা পন্ড করে দিয়েছে। একইসঙ্গে নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণ ও লাঠিচার্জ করেছে। এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী গুলিবিদ্ধ হন। এছাড়া ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ-সভাপতি মাজেদুর রহমান রুমন, ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রশিদ হাবিব, বিভাগীয় সহ-সাংগাঠনিক সম্পাদক নাইমুল করিমসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, নির্ধারিত সময় পেরিয়ে গেলে তাদের সভা দ্রুত শেষ করতে বলা হয়েছিল। পরে ক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে। এতে পুলিশের কয়েকজন আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads