ads

সোমবার , ১৪ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগ পরীমণির

খবর টি পড়েছেন : ১৮৫
ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগ পরীমণির
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

উত্তরা বোট ক্লাবের সদস্য নাসির উদ্দিন আহমেদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার যে অভিযোগ এনেছেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমণি। অভিনেত্রী পরী নিজেই জানিয়েছেন সেকথা। রবিবার রাত পৌনে ১১টার দিকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন পরীমণি।
এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে পরীমণি তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন। তখন অবশ্য কার বিরুদ্ধে এ অভিযোগ, তা বলেননি তিনি। এই ঘটনার প্রতিকার চেয়ে তিনি প্রধানমন্ত্রীর সহায়তাও কামনা করেন। পরে নিজের বনানীর বাসায় সংবাদমাধ্যকে পুরো ঘটনার বর্ণনা দেন পরীমণি।

Shamol Bangla Ads

পরীমণি জানান, অমি নামে একব্যক্তি তার বেশ ক’বছরের পরিচিত। তার বাসার ডিজাইনার জিমির বন্ধু অমি। ওই সূত্রে পরীর বাসায় মাঝে মাঝে আসেন অমি। একদিন এসে বলেন কি একটা প্রজেক্টে টাকা ইনভেস্ট করবেন। তাই আমার সঙ্গে বসতে চান। ওই প্রজেক্ট নিয়ে কথা বলতেই অমি উত্তরা ক্লাবে নিয়ে যান পরীকে। এসময় সঙ্গে তার মেকাপম্যান এবং ডিজাইনারও ছিলেন। সেখানে খাওয়া-দাওয়া করানো হয় পরীমণিসহ সবাইকে। এরপর একে একে লোকজন চলে যায়। তখন পরীমণিকে ড্রিংকস করতে বাধ্য করা হয়। মেকআপম্যানকে নির্যাতন করা হয়। একপর্যায়ে পরীমণিকেও নির্যাতনের চেষ্টা চালান ক্লাবের সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দিন। পরীমণি বাধা দিলে তাকে মারধর করা হয়। জোর করে তার মুখে মদ ঢেলে দেওয়া হয়। হঠাৎ পরীমণি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তাকে লাথি মারেন নাসির উদ্দিন।
পরীমণি আরও জানান, এ ঘটনার পর তারা রাতেই বনানী থানায় যান। সেখানে অভিযোগ দিতে গেলে পুলিশ তাদের টেস্টের জন্য হাসপাতালে যেতে বলে। পরে পরীমণি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাওয়া শুরু করেন। যাওয়ার পথেই তিনি কিছুটা সুস্থবোধ করলে ফিরে বাসায় চলে আসেন।
বাসায় ফেরার পর তিনি দুইদিন অসুস্থ ছিলেন। এরপর তিনি বিভিন্ন জায়গায় অভিযোগ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কোথাও থেকে কোনো সাড়া পাননি। পরে রোববার রাতে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে নির্মিত হবে সিডনি হার্বারের মতো… পরবর্তী সংবাদ করোনা নিয়ে কোনোরকম ঝুঁকি না নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads