ads

রবিবার , ১৩ জুন ২০২১ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় গুলি করে শিশু ও নারীসহ ৩ জনকে হত্যা

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৩, ২০২১ ১:১৯ অপরাহ্ণ

কুষ্টিয়ায় গুলি করে শিশু ও নারীসহ তিনজনকে হত্যা করা হয়েছে। ১৩ জুন রবিবার সকাল ১১টার দিকে শহরের কাস্টমস মোড় এলাকার একটি মার্কেটের সমানে এ ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ এর মধ্যে। শিশুটির বয়স ৪ বছর। তবে কারো নাম পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে তারা গুলির শব্দ শুনতে পান। এ সময় এক শিশুকে পেছন থেকে গুলি করলে পড়ে যায় সে। এরপর নারী ও এক পুরুষকে গুলি করা হয় কাছ থেকে। এরপর মার্কেটের ব্যবসায়ীরা ধাওয়া দিয়ে ওই হামলাকারীকে একটি বাড়ির মধ্যে আটকে রাখে।
আহতদের উদ্ধার করে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনজনই মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, গুলির ঘটনা জানার পর আমরা এলাকায় আসি। তিনজনকে গুলি করা হয়েছে। যে গুলি করেছিলো তাকে আমরা আটক করেছি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!