ads

বৃহস্পতিবার , ২৭ মে ২০২১ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ নগরীতে ৫০ হাজার মাস্ক মাস্ক বিতরণ মেয়র টিটুর

করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে মাস্ক পরিধানে সচেতনতা বৃদ্ধি ও নাগরিকদের মাস্ক ব্যবহারে উৎসাহিত লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) উদ্যোগে বিনামূল্যে উন্নতমানের প্রায় ৫০ হাজার মাস্ক বিতরণ কার্যক্রম ও মাস্ক ক্যাম্পেইনের উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। ২৬ মে বুধবার দুপুরে টাউন হল মোড়ে এই মাস্ক ক্যাম্পেইনের উদ্বোধন করেন করেন মসিক মেয়র এবং একই সাথে নগরীর ১১টি পয়েন্টে মাস্ক ক্যাম্পেইনে মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক ক্যাম্পেইনে মসিক মেয়র টিটু বলেন, করোনার দ্বিতীয় ঢেউ সারাবিশ্বের ন্যায় বাংলাদেশকেও ঝুঁকির মধ্যে ফেলেছে। প্রতিনিয়ত করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। তাই নিয়মিত এবং সঠিক নিয়মে মাস্ক পরিধানের কোন বিকল্প নেই।
তিনি আরো বলেন, করোনার প্রথম ঢেউ মোকাবেলায় ইতোমধ্যে আমরা কয়েক লক্ষ মাস্ক বিতরণ করেছি। এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৫০ হাজার মাস্ক বিতরণ করা হবে। মেয়র সকলের প্রতি আহবান রেখে বলেন, নিজের ও পরিবারের সুস্থতার স্বার্থে আসুন সবাই মাস্ক পরিধান করি। সকলে ঐক্যবদ্ধভাবে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে দেশকে করোনামুক্ত রাখি।

Shamol Bangla Ads

টাউনহল মোড়ে মাস্ক ক্যাম্পেইন উদ্বোধনকালে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, মসিক জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বিডি ক্লিন সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া নগরীর অন্যান্য পয়েন্টসমূহ- চরপাড়া, গাঙ্গিনাপাড়, ব্রীজ মোড়, শম্ভুগঞ্জ, মাসকান্দা বাজার, নতুন বাজার, রেল স্টেশন, জিরো পয়েন্ট, ত্রিশাল বাসস্ট্যান্ড, ও বাকৃবি শেষমোড়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads