ads

সোমবার , ১০ মে ২০২১ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিলেটের নয়া বিভাগীয় কমিশনার খলিলুর রহমান

প্রশাসন ক্যাডারের সুদক্ষ ও চৌকস কর্মকর্তা মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ খলিলুর রহমানকে সিলেট বিভাগের নয়া বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। ৯ মে রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগদেশ দেয়া হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Shamol Bangla Ads

দেশের ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহ ও নাটোরের জেলা প্রশাসক হিসেবে অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন মোঃ খলিলুর রহমান। প্রশাসন ক্যাডারের চৌকস কর্মকর্তা এছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উপ-সচিব, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে গাজীপুরের কালিগঞ্জ এবং নওগাঁর বদলগাছিসহ বিভিন্ন স্থানে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
দেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানী, ফ্রান্স, কানাডা, দক্ষিণ কোরিয়াসহ বিশে^র বিভিন্ন দেশ নানা প্রশিক্ষণে অংশ গ্রহন করেছেন মোঃ খলিলুর রহমান।
শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ও সাদা মনের মানুষ মোঃ খলিলুর রহমান (প্রাক্তন সফল জেলা প্রশাসক ময়মনসিংহ ও নাটোর) বিভাগীয় কমিশনার, সিলেট হিসাবে পদায়িত হওয়ায় ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।

Need Ads