ads

সোমবার , ১০ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুক্তরাষ্ট্রের জোটে বাংলাদেশ যোগ দিলে ঢাকা-বেইজিং সম্পর্ক ‘যথেষ্ট খারাপ’ হতে পারে

খবর টি পড়েছেন : ২০৫
যুক্তরাষ্ট্রের জোটে বাংলাদেশ যোগ দিলে ঢাকা-বেইজিং সম্পর্ক ‘যথেষ্ট খারাপ’ হতে পারে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কৌশলগত জোট কোয়াডে বাংলাদেশ যোগ দিলে ঢাকা-বেইজিং সম্পর্ক যথেষ্ট খারাপ হতে পারে বলে মন্তব্য করেছেন চীনের রাষ্ট্রদূত লি ঝিমিং। ১০ মে সোমবার কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-ডিকাব আয়োজিত ‘ডিকাব টক’-এ ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
লি ঝিমিং বলেন, যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার কৌশলগত জোট কোয়াডকে চীনবিরোধী একটি গোষ্ঠী হিসেবে বিবেচনা করে বেইজিং। তাই চীন মনে করে, বাংলাদেশ যে কোনোভাবে এই জোটে যোগ দিলে ঢাকা-বেইজিং সম্পর্ক যথেষ্ট খারাপ হতে পারে। এ সময় চীনের রাষ্ট্রদূত জানান, চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনার টিকার ৫ লাখ ডোজ আগামী ১২ মে বাংলাদেশে আসবে।

Shamol Bangla Ads

তিনি বলেন, উপহারের এই টিকা দিতে বাংলাদেশকে গত ৩ ফেব্রুয়ারি প্রস্তাব দিয়েছিল চীন। তবে অনুমোদনের জন্য দীর্ঘ তিন মাস অপেক্ষা করতে হয়েছে। আগে অনুমতি দিলে এই টিকা আরও আগেই পেত বাংলাদেশ।
রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশ শুধু সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে। তাই বাংলাদেশ বাণিজ্যিকভাবে যে টিকা পেতে চায়, তার জন্য সময় লাগবে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ডিকাব সভাপতি পান্থ রহমান ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়লো স্বর্ণের দাম পরবর্তী সংবাদ ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads