ads

রবিবার , ১১ এপ্রিল ২০২১ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আটক ২ ভারতীয় নাগরিককে নালিতাবাড়ীর নাকুগাঁও সীমান্ত দিয়ে বিএসএফের কাছে হস্তান্তর

জুবাইদুল ইসলাম
এপ্রিল ১১, ২০২১ ৮:৩০ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে অনুপ্রবেশ করার দায়ে আটক দুই ভারতীয় নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১১ এপ্রিল রবিবার বিকেল ৪টার দিকে তাদের উপজেলার নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। এরা হচ্ছেন সিদ্দিক আলী (২২) ও কাবিল মিয়া (২২)।

Shamol Bangla Ads

এর আগে নাকুগাঁও সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার-১১১৬ নো-ম্যানস ল্যান্ডে বিজিবি-বিএসএফ’র মাঝে পতাকা বৈঠকের মাধ্যমে প্রথমে আটককৃতদের পরিবারের সদস্যরা তাদের শনাক্ত করেন। এরপর তাদের আন্তর্জাতিক অনুপ্রবেশ আইন অনুযায়ী বিএসএফ’র কাছে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন রামচন্দ্রকুড়া কোম্পানি কমান্ডার ওমর ফারুক, বিএসএফ ঢালু ক্যাম্প কমান্ডার হিমাংশু কুমার ও কিল্লাপারা ক্যাম্প ইন্সপেক্টর রাকেশ কুমার শর্মা প্রমুখ।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত পাঁচদিন আগে সিদ্দিক আলী ও কাবিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তারা নালিতাবাড়ী শহরের একটি বাসায় তিনদিন থাকার পর শুক্রবার বিকেলে কালাকুমা গ্রামের নুর ইসলামের বাড়ি যায়। রাতে সেখানে থাকার পর শনিবার বিকেলে বাইরে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তারা ওই দুজনের পরিচয় জানতে চান। তখন যুবকরা নিজেদের পরিচয় দিলে স্থানীয়রা তাদের আটক করে বিজিবি ক্যাম্পে খবর দেয়। পরে বিজিবি রামচন্দ্রকুড়া ক্যাম্প কমান্ডার সুবেদার ওমর ফারুকের নেতৃত্বে একটি দল দুইজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দুইটি এনআইডি কার্ড, একটি ব্যাংকের এটিএম কার্ড ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে নিরাপত্তার স্বার্থে রাতে তাদের নালিতাবাড়ী থানা হেফাজতে রাখা হয়।

Need Ads
error: কপি হবে না!