ads

শুক্রবার , ৯ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী করোনায় আক্রান্ত

খবর টি পড়েছেন : ১৭৫
প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী করোনায় আক্রান্ত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার তিনি ওই তথ্য নিশ্চিত করেন। তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘আজই করোনা টেস্টে পজিটিভ এসেছে। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি।’

Shamol Bangla Ads

৭৬ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠানের আয়োজক ও সমন্বয়ক ছিলেন। মুক্তিযুদ্ধকালে তিনি মেহেরপুর মহকুমার প্রশাসক (এসডিও) ছিলেন। পাশাপাশি মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে সাহসিকতার সঙ্গে লড়াই করেন। এ জন্য তাকে বীর বিক্রম খেতাব প্রদান করা হয়।
তৌফিক-ই-ইলাহী চৌধুরী ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ক্ষমতায় আসার পর থেকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সুস্থতার জন্য তিনি সবার দোয়া কামনা করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুই সপ্তাহের পূর্ণ লকডাউনের সুপারিশ জাতীয় কমিটির পরবর্তী সংবাদ ১২ এপ্রিল শেষ হচ্ছে বইমেলা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads